গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata পারদপতন অব্যাহত, ১৩-য় কলকাতার তাপমাত্রা

    পারদপতন অব্যাহত, ১৩-য় কলকাতার তাপমাত্রা

    0
    140
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    দু’দিনে পাঁচ ডিগ্রি পারদ পতনের পর ১৩ ডিগ্রিতে নেমেছে কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতেও পারদ ৮ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে।
    পাশাপাশি, ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে রাজ্যের চার জেলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, অবাধ উত্তুরে হাওয়ার দাপটে রবিবার পর্যন্ত জমিয়ে শীতের আমেজ অনুভূত হবে পশ্চিমবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে। এর জেরে শনিবার শীতের আমেজ বাড়বে। কোথাও কোথাও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তবে তার পর থেকে কয়েক দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তাপমাত্রার আর তেমন হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর। উত্তরবঙ্গেও আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। আপাতত রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে।
    কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে কুয়াশার চাদরে ঢাকবে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর। দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে।