দুপুর ১টা ২২শে কাঁপল কলকাতা, আতঙ্ক সর্বত্র

0
81
ছবি সৌজন্যে : নিজস্ব
ঘড়িতে তখন দুপুর ১টা ২২। হঠাৎ করেই কেঁপে ওঠে কলকাতা। ভূমিকম্প হচ্ছে বুছতে পেরেই আতঙ্কে বহুতলের বাসিন্দা থেকে অফিস কর্মী রাস্তায় নেমে পড়েন।
মুহূর্তে কাতারে কাতারে মানুষজন জমা হয়ে যায় বিভিন্ন রাস্তায়। সরকারি, বেসরকারি অফিস কর্মীরা কাজ ফেলেই বহুতলের নিচে নেমে আসেন। নবান্ন থেকে বিকাশভবন, সিইও দফতর থেকে বিধানসভা ছবিটা সর্বত্র একই। ৫২ সেকেন্ড ধরে চলা কম্পনে কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় প্রত্যেকেই ফোনে পরিবারের খোঁজখবর নিচে শুরু করেন। কলকাতার পাশাপাশি জেলাতেও কম্পন অনুভূত হয়। ঘর, কর্মস্থল ছেড়ে রাস্তায় নেমে পড়েন মানুষজন।
পরে জানা যায় ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা থেকে ১৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। মাটির ১০ কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎস। সাতক্ষীরা থেকে কলকাতার দূরত্ব ১০০ কিলোমিটারেরও কম। তাই এত প্রবল কম্পন অনুভূত হয়েছে।