
এবার পার্কসার্কাসের সোহরাবর্দি অ্যাভিনিউ-র নাম বদলে করা হয়েছে গোপাল মুখোপাধ্যায় রোড। সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম গোপাল মুখোপাধ্যায় রোড নতুন নামকরণ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন কলকাতা কর্পোরেশনের কমিশনার স্মিতা পাণ্ডে।
পশ্চিমবঙ্গ দিবসের শুভক্ষণে কলকাতা কর্পোরেশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন এটি শুধুমাত্র একটি নাম পরিবর্তন নয়, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সংশোধন। দীর্ঘদিন ধরে কলকাতার প্রাণকেন্দ্রে এমন এক ব্যক্তির নাম বহন করা হয়েছে যাঁর ভূমিকা বিভাজন ও রক্তক্ষয়ের ইতিহাসের সঙ্গে জড়িত।
সেই অধ্যায়ের সংশোধন করে সাহস, আত্মত্যাগ ও রক্ষকের প্রতীক গোপাল মুখোপাধ্যায়কে যথাযোগ্য সম্মান জানানো হয়েছে। এখন সময় পশ্চিমবঙ্গের প্রকৃত নায়কদের স্মরণ করার, তাঁদের অবদানকে মর্যাদা দেওয়ার এবং ইতিহাসের ভুলগুলো সংশোধন করার।
