বছর শেষে কলকাতার পারদ নামল ১১ ডিগ্রিতে

0
110
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বছর শেষে মরশুমের শীতলতম দিনের সাক্ষী রইল কলকাতা। পারদ নেমেছে ১১ ডিগ্রিতে।
স্বাভাবিকভাবে জেলার বাসিন্দাদের জবুথবু দশা। কুয়াশায় মুড়েছে পথঘাট। কমেছে দৃশ্যমানতা। মৌসম ভবন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে শেষবার ১১ ডিগ্রির ঘরে নেমেছিল কলকাতার পারদ। চলতি মরশুমে শীতবিলাসীদের খুশি করেছে আবহাওয়া। ডিসেম্বরের শেষ কয়েকটা দিন শীতে জবুথবু কলকাতাবাসী। তাপমাত্রা ঘোরাফেরা করেছে ১২-১৩ ডিগ্রির আশেপাশে। স্বাভাবিকভাবেই জেলাগুলোতে তাপমাত্রা আরও কম। বেলা বাড়লেও কুয়াশায় মুড়ে থাকছে পথঘাট। একহাত দূরেও দেখতে বেশ বেগ পেতে হচ্ছে। তবে বছর শেষে সব রেকর্ড ভেঙে দিল শীত। বুধবার কলকাতার তাপমাত্রা নামল ১১ ডিগ্রির ঘরে।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলোর তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। দার্জিলিংয়ের তাপমাত্রা ঘোরাফেরা করছে ৫ ডিগ্রির আশেপাশে।