
ফেব্রুয়ারির শীতলতম ভোরের সাক্ষী থাকল শহরবাসী। রবিবার মহানগরের পারদ নেমে যায় ১৫.১ ডিগ্রি সেলসিয়াসে।
জেলাতেও হাড়হিম পরিস্থিতি। এতটা পারদপতনের পর আপাতত আরও কয়েকদিন বঙ্গে শীত থেকে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অবশ্য সোমবার ২ ডিগ্রির মতো বাড়তে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার হেরফের হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ একই থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায়।
১১ তারিখের পর উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ বাড়বে। ধীরে ধীরে শীতের আমেজ গায়েব হবে উত্তরের জেলাগুলিতে।





