
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আকাশে চলছে মেঘের খেলা, বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে বুধবার কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া সহ অন্যান্য জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হঠাৎ বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা থাকায় এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বিশেষ কোনও সতর্কতা নেই। উত্তরবঙ্গেও একই ধরনের আবহাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। চারটি জেলায় দমকা বাতাসের সতর্কতা রয়েছে।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
