গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata কালীপুজো-ভাইফোঁটায় বৃষ্টি নয়  

    কালীপুজো-ভাইফোঁটায় বৃষ্টি নয়  

    0
    125
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    কালীপুজো ও ভাইফোঁটা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলি শুষ্কই থাকবে।
    হাওয়া অফিস সূত্রে খবর, ২০ অক্টোবর কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতাও বেশি থাকবে, যার কারণে অস্বস্তিকর গরম থাকবে দিনভর। তবে সোমবার দক্ষিণবঙ্গের তিন জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
    দমকা বাতাসও বইতে পারে সঙ্গে। উত্তরবঙ্গে আকাশ রোদ ঝলমলে থাকবে। তবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হবে না।