পরিবেশরক্ষায় কেন্দ্রের স্বীকৃতি, পোস্ট মুখ্যমন্ত্রীর

0
127
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

পরিবেশ রক্ষায় কলকাতা কেন্দ্রের স্বীকৃতি পেতেই পোস্ট করেছেন উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন কলকাতা আবার পথ দেখালো।

কেন্দ্র পরিবেশ সুরক্ষার নিরিখে তিনটি শহরকে স্বীকৃতি দিয়েছে। তারমধ্যে কলকাতা অন্যতম। পরিচ্ছন্ন এবং সবুজে ভরা কলকাতা গড়ে তোলার পাশে থাকার জন্য কলকাতাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। পরিবেশ রক্ষায় দেশের তিনটি শহরকে কেন্দ্র স্বীকৃতি দিয়েছে। যার মধ্যে রয়েছে কলকাতা। দিন যত যাচ্ছে ততই বাড়ছে নগরায়ণ। উধাও হচ্ছে গাছ। দিল্লি সহ দেশের একাধিক শহরের পরিস্থিতি প্রায়ই এক।

বিশেষত দেশের রাজধানী দিল্লির অবস্থা খুবই খারাপ। সেখানে কেন্দ্রের রিপোর্টে ব্যতিক্রম শুধুই কলকাতা।