গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata বাড়ল কলকাতার পারদ, বজায় ঠান্ডার আমেজ

    বাড়ল কলকাতার পারদ, বজায় ঠান্ডার আমেজ

    0
    111
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সামান্য বেড়েছে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ভোরে তা বেড়ে হয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বর শুরু হতেই পিকনিকের সিজনও আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে।
    শীতের কাঁচা মিঠে রোদ গায়ে মেখে, বিকেলে সোয়েটার চাপিয়ে দিব্যি আনন্দ-হুল্লোড়ে মেতেছে রাজ্যবাসী। হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়ার প্রবেশের ক্ষেত্রে কোনও বাধা নেই। ফলে শীতের রাস্তায় নেই কোনও স্পিড ব্রেকার-ও। বৃহস্পতিবার তাপমাত্রা আরও কমতে পারে, জানা গিয়েছে এমনটাই। তবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সকালের দিকে থাকবে কুয়াশার দাপট।
    বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে শীতের আমেজ। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীতের আমেজ। আপাতত পাহাড়ের আকাশও থাকবে পরিষ্কার।