সরস্বতীপুজোয় পারদ নামল কলকাতায়, কুয়াশাও 

0
74
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
গত কয়েক দিনে তাপমাত্রা বাড়লেও সরস্বতীপুজোয় ফের কলকাতার পারদ নিম্নমুখী। রাজ্য জুড়ে এখনও রয়েছে শীতের আমেজ।
সঙ্গে কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে জেলায় জেলায়। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। দিনভর কলকাতার আকাশ মূলত পরিষ্কার, মেঘমুক্ত থাকবে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে উত্তর বা দক্ষিণবঙ্গের তাপমাত্রায় খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। সর্বত্র আবহাওয়া শুকনোই থাকবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে জেলাগুলিতে। তার ফলে দৃশ্যমানতায় সমস্যা হতে পারে। উত্তরবঙ্গের দু’টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।
প্রায় সব জেলায় শুক্রবার তাপমাত্রা কমেছে। তবে দক্ষিণবঙ্গের কোথাও পারদ ১০ ডিগ্রির নীচে নামেনি।