
প্যানেল বাতিলে চাকরিহারা এসএলএসটি চাকরিপ্রার্থীরা পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন। ২০১৬-র এসএলএসটি দিয়ে যাঁরা চাকরি পেয়েছিলেন, ২০২৪-র ২২ এপ্রিল তাদের প্যানেল বাতিল করে হাইকোর্ট।
যদিও পরে সুপ্রিম কোর্টট সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। ইতিমধ্যে সিবিআই তদন্ত শুরু করেছে। রাজ্য সরকার যেন উপযুক্ত প্রমাণ দিয়ে প্যানেল রক্ষা করে। এই দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছেন চাকরিপ্রার্থীরা। বিক্ষোভ মিছিল থেকে উই ওয়ান্ট জাস্টিসও স্লোগান দেওয়া হয়েছে। এসএসটি যেন যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দেয়। অযোগ্যদেরও নামের তালিকা প্রকাশ করতে হবে। যোগ্যরা বঞ্চিত হলে অনির্দিষ্টকালের জন্য ধনায় বসার হুঁশিয়ারি দিয়েছেন এসএলএসটি-র চাকরিপ্রার্থীরা।
পরে রানি রাসমণি অ্যাভিনিউতে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এর জেরে ব্যাপক যানজট তৈরি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।





