গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata একধাক্কায় ৩ ডিগ্রি কমল কলকাতার তাপমাত্রা

    একধাক্কায় ৩ ডিগ্রি কমল কলকাতার তাপমাত্রা

    0
    131
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    একধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে কলকাতায়। যদিও এখনও পৌষের সেই চেনা শীতের দেখা পাওয়া যায়নি। বরং এখনও কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

    বছরশেষে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু জাঁকিয়ে শীত পড়বে কি না, তার নিশ্চয়তা মেলেনি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে এখনও এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তারপরের দুদিনে আবার দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে।

    তার পর পারদ হবে নিম্নমুখী। বেশির ভাগ জেলাতেই আপাতত শুকনো আবহাওয়া থাকবে। সকালের দিকে রয়েছে কুয়াশার সতর্কতা। কিন্তু দক্ষিণবঙ্গের তিন জেলা এবং উত্তরবঙ্গের তিন জেলায় শনিবার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।