পিএসজি থেকে লিয়েনে জুভেন্টাসে কোলো মুয়ানি

0
124
ছবি সৌজন্যে : এক্স

পিএসজিতে অনিয়মিত হয়ে পড়া রান্দাল কোলো মুয়ানি সিজনের বাকি অংশে খেলবেন ইতালিয়ান ফুটবলে। এই সময়ের জন্য প্যারিসের ক্লাবটি থেকে ফরাসি এই ফরোয়ার্ডকে লিয়েনে নিয়েছে জুভেন্টাস।

সেরি আর দলটি এক বিবৃতিতে বলেছে, এই চুক্তির জন্য ১০ লাখ, সঙ্গে বাড়তি ২৬ লাখ ইউরো দিতে হয়েছে তাদের।চলতি সিজনে লিগ আঁয় প্রথম তিন ম্যাচে দু’ গোল করলেও পরে কোচ লুইস এনরিকের দলে অনিয়মিত হয়ে পড়েন কোলো মুয়ানি। তিনি শুরুর একাদশে জায়গা পান কেবল দুটি ম্যাচে। সবমিলিয়ে ৬ ডিসেম্বরের পর আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।দিদিয়ে দেশমের ফ্রান্স দলে অবশ্য নিয়মিত খেলেন তিনি।২৬ বছর বয়সী ফুটবলার রান্দাল কোলো মুয়ানি ২০২৩ সালের সেপ্টেম্বরে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে পাঁচ বছরের চুক্তিতে যোগ দেন পিএসজিতে। খবর অনুযায়ী, ট্রান্সফার ফির অঙ্কটা ছিল ৯ কোটি ইউরো।পিএসজির জার্সিতে ৫৪ ম্যাচে তিনি গোল করেছেন ১১টি। জাতীয় দলের হয়ে ২৭ ম্যাচে তার গোল ৮টি। এদিকে এই সিজনে সেরি আয় এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল জুভেন্টাস।

তবে ২১ ম্যাচের মধ্যে ১৩টিই ড্র করেছে তারা, সঙ্গে ৮ জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে থিয়াগো মোত্তার দল আছে পাঁচ নম্বরে, শীর্ষে থাকা নাপোলির চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে। শনিবার নাপোলির মাঠে খেলবে তারা।