
চোট তার অস্তিত্ব জানান দেয় ভালোভাবেই।ব্যথাও মাথাচাড়া দেয় প্রায়ই। তবে সেসবকে পাত্তাই দেন না ইব্রাহিমা কোনাতে।
লিভারপুলের জন্য সবকিছু করতে পারেন তিনি, এমনকি জীবন দিতেও রাজি। এটা তো সামান্য হাঁটুর চোট। নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ওই চোট পেয়েছিলেন কোনাতে।মাঠের বাইরে থাকতে হয় তাকে বেশ কিছুদিন। নতুন বছরের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-২ গোলের ড্র ম্যাচটি দিয়ে তিনি মাঠে ফেরেন আবার। ডিফেন্ডার ইব্রাহিমা কোনা জানিয়েছেন, এখনও তিনি ১০০ ভাগ ফিট নন। তবে তাতে কোনো সমস্যাও নেই তার।পুরোপুরি সুস্থ না হয়েও মাঠে ফেরার পেছনের গল্প তুলে ধরলেন ২৫ বছর বয়সী ফরাসি ডিফেন্ডার।বলেছেন,মাঠে ফেরার কাছাকাছিই ছিলেন। অনুশীলনে ফেরার পরিকল্পনা ছিল। তবে যখ দেখলেন জো গোমেস চোটে পড়ল, মনে হলো, তাঁকে দ্রুত ফিরতে হবে। প্রথম ম্যাচে হাঁটুতে কিছুটা সমস্যা অনুভব করেছেন বটে, তবে দিন দিন উন্নতি হচ্ছে। ফিজিও ও মেডিকেল স্টাফরা তাঁর জন্য দারুণ কাজ করেছেন।লিভারপুলের প্রতি তার এত তীব্র আবেগ ও ভালোবাসা জন্ম নিয়েছে সময়ের সঙ্গে।
এই ক্লাবের প্রতি ঋণের কথা ইব্রাহিমা কোনাতে বলেছেন অকপটেই।চ্যাম্পিয়ন্স লিগে এবার লিলের বিপক্ষে লড়বে লিভারপুল।
