কনকনে শীত উধাও মকর সংক্রান্তিতে  

0
204
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মকর সংক্রান্তিতেও কনকনে শীতের পূর্বাভাস নেই বরং আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বৃদ্ধি পাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। 
সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী বুধবার থেকে ফের কিছুটা পারদপতন হতে পারে। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শীতের আমেজ থাকলেও আপাতত কনকনে ঠান্ডা পড়বে না। তবে আকাশ মেঘমুক্ত থাকবে। দক্ষিণে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
ঘন কুয়াশা থাকতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। দার্জিলিঙে বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।