গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports ইউরোপে ফেরার লক্ষ্য কন্তের

    ইউরোপে ফেরার লক্ষ্য কন্তের

    0
    122

    সেরি আয় দারুণ পথচলা অব্যাহত রেখেছে নাপোলি। এসি মিলানকে তাদের মাঠেই হারিয়ে সংহত করেছে শীর্ষস্থান। এখান থেকে ট্রফি জয় খুব সম্ভব মনে বলে করছেন নাপোলি কোচ আন্তোনিও কন্তে।

    তবে, দলকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফেরানোই এখন তার মূল লক্ষ্য।সান সিরোয় মিলানকে ২-০ গোলে হারায় নাপোলি। পঞ্চম মিনিটে বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ান জর্জিয়ার উইঙ্গার খাভিচা কাভারাৎসখেলিয়া।হারে আসর শুরুর পর এই নিয়ে টানা ৯ ম্যাচে অপরাজিত রইল নাপোলি। জিতল শেষ পাঁচ ম্যাচে।১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে কন্তের দল। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান দুইয়ে, ১৭ পয়েন্ট নিয়ে জুভেন্টাস তিনে আছে।লিগ চাম্পিয়নশিপ ধরে রাখার অভিযানে গত সিজনে ভীষণ বাজে সময় কাটায় নাপোলি। দশে থেকে লিগ শেষ করে তারা।

    তাই এই সিজনে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় খেলতে পারছে না নাপোলি।মিলান ম্যাচের পর ডিএজেডএনকে কন্তে বলেছেন, লিগ চাম্পিয়নশিপ জিতে আগামী সিজনে ইউরোপে ফিরতে চান তারা।

    ছবি  সৌজন্যে : এক্স