স্পিরিট-এ খলনায়ক কোরিয়ান অভিনেতা

0
164
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত নতুন অ্যাকশন থ্রিলার স্পিরিট নিয়ে আলোচনা শুরু থেকেই তুঙ্গে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন প্রভাস।

এবার খবর, সিনেমাটিতে খল নায়ক হিসেবে দেখা যাবে কোরিয়ান অভিনেতা ডন লিকে। যিনি,ট্রেন টু বুসান এবং মার্ভেলস ইটারনালস-এর মতো আলোচিত ছবিতে অভিনয় করেছেন।রিপোর্ট অনুযায়ী, ডন লি এই সিনেমায় প্রভাসের বিপরীতে প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করবেন।কোরিয়ার শীর্ষস্থানীয় বিনোদন মাধ্যম মুকো সোশ্যাল মিডিয়া,এক্স -এ একটি পোস্টে ভারতীয় সিনেমায় ডন লির অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছে।সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত স্পিরিট সিনেমায় প্রভাসকে দেখা যাবে এক ডার্ক-টোনড ডিটেকটিভ ক্রাইম ড্রামায়। আর তার বিপরীতে খলনায়কের চরিত্রে থাকবেন ডন লি ,যার কোরিয়ান নাম মা ডং-সক।জানা গেছে, স্পিরিট-এ যদিও এখনো অভিনেতা বা প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেনি, তবে ডন লির সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার কিছু পোস্ট থেকেও বিষয়টি আন্দাজ পাওয়া গেছে। শুধু তা-ই নয়, ডন লিকে ভারতের উদ্দেশে যাত্রার আগে বিমানবন্দরে তোলা কিছু ছবিতেও দেখা গেছে।

এদিকে অর্জুন রেড্ডি এবং অ্যানিমেল-এর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা জানিয়েছেন, স্পিরিট’ তার ক্যারিয়ারের অন্যতম বৃহৎ প্রকল্প। সিনেমাটিতে থাকবে তীব্র আবেগঘন নাটকীয়তা ও বিশাল পরিসরের অ্যাকশন দৃশ্য।