মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কোট

0
107
ছবি সৌজন্যে : নিজস্ব
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
একইসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তও খারিজ করেছে হাইকোর্ট। ২০২১-এ কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুল রায়। কিন্তু বিধায়ক পদে ইস্তফা দেননি। পাশাপাশি মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়। বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েও তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায় বিজেপির প্রতিনিধি নন, তারপরেও কেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হল তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির অম্বিকা রায়। যদিও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন মুকু রায় বিজেপির বিধায়ক। এরপরেই ২০২১-এ অম্বিকা রায় বিধায়ক পদ খারিজের জন্য হাইকোর্টে মামলা করেন। ২০২৩-এ একই ইস্যুতে মামলা করেন শুভেন্দু অধিকারীও।
বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের নির্দেশ দিয়েছেন।