গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International মুক্তি পেলেন কেপি শর্মা ওলি, চলবে তদন্ত

    মুক্তি পেলেন কেপি শর্মা ওলি, চলবে তদন্ত

    0
    21
    ছবি সৌজন্যে : এক্স
    জামিন পেয়েছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বৃহস্পতিবার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিয়েছে নেপালের সুপ্রিম কোর্ট। তবে তাঁকে নিয়মিত পুলিশের কাছে হাজিরা দিতে হবে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
    তাঁকে তাঁর পরিবারের হেফাজতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, রমেশ লেখক-কেও জামিনে মুক্তি দেওয়া হচ্ছে। ২০২৫-এর সেপ্টেম্বরে নেপালে জেন-জি আন্দোলনের সময়ে প্রায় ৭৭ জন প্রতিবাদীর মৃত্যু হয়েছিল। এই ঘটনায় অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতা’-র অভিযোগে গত ২৮ মার্চ গ্রেফতার করা হয়েছিল ওলি ও লেখককে।
    ওলির জামিনের আবেদন প্রথমে খারিজ হয়েছিল এবং তাঁর জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হয়। তবে ৭ এপ্রিল নেপাল সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছিল তদন্তের জন্য আর ওলিকে হেফাজতে রাখার প্রয়োজন নেই এবং ৯ এপ্রিলের মধ্যে তাঁকে মুক্তি দিতে হবে। পুলিশ ও সরকারি অ্যাটর্নি অফিসের সম্মতিতে এ দিন তাঁকে জামিন দেওয়া হলো। তবে তাঁর ও রমেশ লেখকের বিরুদ্ধে তদন্ত এখনও চলছে, তাই তাঁকে যে কোনও সময়ে হাজিরা দিতে হতে পারে।