গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Malda কৃষ্ণেন্দু’কে খুনের হুমকি! আটক ৩

    কৃষ্ণেন্দু’কে খুনের হুমকি! আটক ৩

    0
    164

    মালদহের তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে খুনের হুমকির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে, পুলিশ সূত্রে খবর।

    মোবাইল ফোন ট্র‍্যাক করে তাঁদের আটক করা হয়েছে। যদিও তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্তদের পরিচয় প্রকাশ্যে আনেনি। অন্যদিকে এই ঘটনায় পুলিশের তদন্ত নিয়ে সন্দিহান তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী-র। তিনি পালটা হুমকি দিয়েবলেছেন, পুলিশ না ধরতে পারলেও মালদহ জেলা তৃণমূল খুঁজে নেবে দূস্কৃতীদের, তাঁদের গুঁড়িয়ে দিয়ে শিক্ষা দেবে। বিধানসভা নির্বাচন সামনে আর সে কারণেই কোনো কুচক্রী এই সব কাণ্ড করছে বলে দাবি তৃণমূল জেলা সভাপতির।

    কখনও দুলাল সরকারকে খুন, কখনো সাবিত্রী মিত্রকে খুনের চেষ্টা, কখনো আবার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি। তবে কুচক্রীরা দলের ভেতরের না বাইরের তা স্পষ্ট করেন নি তিনি।