ইঞ্জিনিয়ারিং ছাত্রকে তুলে নিয়ে গিয়ে মার কৃষ্ণেন্দুর স্ত্রী ও দলবলের

0
464
ছবি সৌজন্যে : নিজস্ব
ইঞ্জিনিয়ারিং ছাত্রকে তৃণমূল অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরির স্ত্রীর বিরুদ্ধে।
আক্রান্ত ছাত্র সংবিদ গোস্বামী-র অভিযোগ তৃণমূল কর্মীরা জোর করে তাঁকে তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে যায়। সেখানে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরির স্ত্রী তথা তৃণমূল কাউন্সিলর কাকলি চৌধুরি ও তাঁর অনুগামীরা বেধড়ক মারধর করে। সংবিদের বাবা বিজেপি নেতা কাজল গোস্বামীকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর অভিযোগ গাজোলে শুভেন্দু অধিকারীর সভা নিয়ে ভিডিও বার্তা দেওয়ায় এই হামলা করা হয়েছে। কাজল চৌধুরির অভিযোগ তাঁর ছেলেকে খুনের হুমকি দেওয়া হয়েছে।
অভিযোগ অস্বীকার করে কাকলি চৌধুরি উল্টে সংবিদের বিরুদ্ধে পুরসভার স্বাস্থ্য ভবনের নিরাপত্তারক্ষীকে মারধরের পাল্টা অভিযোগ করেছেন।