
নূপুর সেননের বিয়ের পর এবার কৃতি সেননের বিয়ের অনুমান করছেন ফ্যান ফলোয়াররা। বিয়ের আসরে উপস্থিত ছিলেন কৃতির প্রেমিক কবীর বাহিয়া।
কবীর কৃতির চেয়ে ৯ বছর ছোট এবং তিনি পেশায় ইংল্যান্ডের উদ্যোক্তা।২৬ বছর বয়সে তিনি ৪ হাজার কোটি টাকার মালিক।ইংল্যান্ডের মিলফিল্ড স্কুল থেকে পড়াশোনা করা কবীর,ওয়ার্ল্ড এভিয়েশন অ্যান্ড টুরিজম লিমিটেড নামের একটি সংস্থার মালিক, যা বিমান সংক্রান্ত পরিষেবা প্রদান করে।কবীরের ক্রিকেট জগতের তারকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
২০২৪ সাল থেকে কৃতির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয়, যা ২০২৫ সালে আরো দৃঢ় হয়। তবে এখনো তারা সম্পর্ক প্রকাশ্যে আনেননি।








