
কৃতি শ্যানন, ক্যাজুয়াল পোশাক হোক বা দেশি, সব রকমের পোশাকেই অনন্য।এবার ক্যাজুয়াল পোশাকে আবারও একবার দৃষ্টি আকর্ষণ করলেন অভিনেত্রী। তবে এবার অভিনেত্রী নিজে নন, তার হাতে থাকা একটি মাস্ক হয়ে উঠল চর্চার বিষয়।
সম্প্রতি বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছেন কৃতি শ্যানন।খুব সাদামাটা পোশাকে দেখা গেছে তাকে। একটি সাদা রঙের ফুল হাতা টপ পরেছেন তিনি। খুব ছিমছাম একটা পোশাক। তবে অভিনেত্রীর হাতে ধরে থাকা মাস্কের দাম শুনে চোখ কপালে উঠল নেটিজেনদের।জানা গেছে, অভিনেত্রী হাতে যে মাস্কটি ছিল তার দাম ১০ হাজার টাকা। তার হাতের মাস্কটি বারবেরি কোম্পানির। তবে অভিনেত্রীর মাস্কের দাম শুনে একেবারেই খুশি হননি ফ্যান ফলোয়াররা। মাস্কের জন্য এই খরচ অতিরিক্ত বলেই মনে করছেন অনেকে।একজন লিখেছেন, আমার একই রকম একটি মাস্ক রয়েছে, যার দাম ২০ টাকা। অন্য একজন লিখেছেন, একে ৫০ টাকার মাস্কের মতোই দেখতে লাগছে, আলাদা কী। কারোর কথায়, আমার তো দশ টাকা দাম মনে হচ্ছে।
আলাদা কিছু দেখতে পাচ্ছি না। একজন আবার মন্তব্য করেছেন, এত দামি মাস্ক নিয়ে কী হবে, যদি হাতেই নিয়ে ঘুরতে হয়? উল্লেখ্য,সব শেষ কৃতি শ্যাননকে দো পাত্তি সিনেমায় দেখা গেছে। নেটফ্লিক্স-এ মুক্তিপ্রাপ্ত রোমান্টিক থ্রিলারটি কৃতির প্রযোজিত প্রথম সিনেমা ছিল।








