গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment বিয়ে করছেন কৃতিকা কামরা

    বিয়ে করছেন কৃতিকা কামরা

    0
    57
    ছবি সৌজন্যে : এক্স

    বলিউড ও খেলার দুনিয়ার পরিচিত মুখ দুই তারকা,কৃতিকা কামরা ও গৌরব কাপুর জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন।আগামী ১১ মার্চ মুম্বাইয়ে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন এই জুটি।

    পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা।ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ১১ মার্চ গৌরব কাপুরের মুম্বাইয়ের বাসভবনে একটি অন্তরঙ্গ সাইনিং সেরিমনির মাধ্যমে তাঁরা বৈবাহিক সম্পর্ক আনুষ্ঠানিক করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দু’ পরিবারের নিকট আত্মীয়রা। আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে একটি ব্যক্তিগত উদ্‌যাপনের আয়োজন করা হবে।১২ মার্চ মুম্বাইয়েই থাকছে আরেকটি বিশেষ আয়োজন। তবে প্রচলিত অর্থে জাঁকজমকপূর্ণ, রাজকীয় বিয়ের বদলে তাঁরা বেছে নিয়েছেন স্নিগ্ধ ও মার্জিত উদ্‌যাপন।ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, কৃতিকা ও গৌরব চেয়েছেন তাঁদের বিয়েটা যেন বাহুল্য নয়, বরং ব্যক্তিত্বের প্রতিফলন হয়। তাঁরা ঐতিহ্যকে সম্মান করেন, কিন্তু একই সঙ্গে চেয়েছেন আয়োজনটা যেন তাঁদের মতোই,আন্তরিক, শিকড়সচেতন, মার্জিত এবং সত্যিকারের আপন মানুষদের ঘিরে।

    তারকাদের বিয়েতে আজকাল যে ইন্টিমেট ওয়েডিং–প্রবণতা দেখা যাচ্ছে, কৃতিকা ও গৌরবের সিদ্ধান্তও সেই ধারাকেই প্রতিফলিত করছে। বিলাসী, বহুদিবসব্যাপী আয়োজনে না গিয়ে, নিজেদের মতো করে ছোট পরিসরে বড় আনন্দ ভাগ করে নেওয়ার এই সিদ্ধান্ত অনেকের কাছেই প্রশংসিত হচ্ছে।গৌরব সুপরিচিত ক্রিকেট ধারাভাষ্যকার ও সঞ্চালক। অন্যদিকে গত কয়েক বছরে সিনেমা ও সিরিজ দিয়ে বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন কৃতিকা।