গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment শূর্পনখা হতে দিল না : কুব্বারা

    শূর্পনখা হতে দিল না : কুব্বারা

    0
    132
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    মাসখানেক আগেই শোনা গিয়েছিল নীতিশ তিওয়ারি পরিচালিত রামায়ণ এ শূর্পণখার ভূমিকায় দেখা যাবে রকুলপ্রীত সিংকে। তবে এবার সেই চরিত্র নিয়েই বিস্ফোরক কুব্বারা সইত। অভিনেত্রীর অভিযোগ, ওরা তাঁকে শূর্পনখা হতে দেয়নি।উল্লেখ্য নীতিশ তিওয়ারির ফ্রেমে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে রামায়ণ-এ যে একটা বড় চমক অপেক্ষা করছে,সেই ইঙ্গিত আগেই মিলেছিল। বলিউডের রণবীর কাপুর, সানি দেওলের পাশাপাশি কেজিএফ স্টার যশ, বিজয় সেতুপতি, সাই পল্লবীরা মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। এদিকে রামায়ণ-এর একপ্রস্থ শুটিং আগেই সেরে ফেলেছেন রণবীর কাপুর।

    শোনা যাচ্ছে, এবার রাবণের ভূমিকায় দক্ষিণী তারকা যশ শুটিং শুরু করবেন খুব শিগগিরি। সেই আবহেই এক সাক্ষাৎকারে রামায়ণ নির্মাতাদের নিয়ে অভিযোগ করলেন কুব্বারা সইত। অভিনেত্রীর দাবি, শূর্পনখার চরিত্রের জন্য নাকি তিনিই একমাত্র উপযুক্ত। কুব্বারার মন্তব্য, তাঁর নাকের গড়নের জন্যই শূর্পনখার রোলে তাকে মানিয়ে যেত। একদম যথাযথ হত, কিন্তু ওঁরা তো তাকে কাস্ট করল না। এবার কুব্বারা খুব কৌতূহলী। জানতে চান যে, তাকে না নিয়ে কোন অভিনেত্রীকে এই ভূমিকার জন্য নির্বাচন করা হল? অভিনেত্রী জানিয়েছেন, তিনি নীতিশ তিওয়ারির রামায়ণ-এ শূর্পণখার চরিত্রের জন্য অডিশনও দিয়েছিলেন।খবর, ২০২৫ সালের দিওয়ালির আগেই রামায়ণ ট্রিলজির প্রথম পর্বের কাজ সারতে চাইছেন নির্মাতারা।কারণ ২০২৬ সালে প্রথম পর্ব মুক্তি পাবে।

    দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দিওয়ালিতে রিলিজ হওয়ার কথা।শোনা গিয়েছে, এই ছবিতে কৈকেয়ীর চরিত্রে নাকি মনীষা কৈরালার কথা ভাবা হয়েছে।যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি। অন্যদিকে গতবছর আদিপুরুষ ঝড়ের মাঝেই রণবীর কাপুরের রাম হওয়ার ঘোষণা হয়েছিল।তবে বাকি কাস্টিং নিয়ে ধন্দ ছিল।পরে শোনা গিয়েছে,রাবণের চরিত্রে দেখা যাবে কেজিএফ তারকা যশকে।অন্যদিকে হনুমানের ভূমিকায় বলিপাড়ার সানি দেওলকে চূড়ান্ত করেছেন নির্মাতারা।নীতিশ তিওয়ারি পরিচালিত রামায়ণ-এ খ্যাতনামা দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে দেখা যাবে বিভীষণের চরিত্রে।