গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National মণিপুরের রাস্তা খুলে দিচ্ছে কুকি গোষ্ঠী

    মণিপুরের রাস্তা খুলে দিচ্ছে কুকি গোষ্ঠী

    0
    90
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মণিপুরের রাস্তা অবাধ যাতায়াতের জন্য খুলে দিতে রাজি হয়েছে কুকি জনগোষ্ঠী। ১৩ ফেব্রুয়ারি থেকে মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি রয়েছে।
    এরই মধ্যে ৮ মার্চ থেকে উত্তর পূর্বের অশান্তি কবলিত এই রাজ্যে রাস্তাঘাট সচল করতে উদ্যোগী হয় কেন্দ্র। কিন্তু কুকি গোষ্ঠী বিক্ষোভের জেরে রাস্তাঘাট সচল করার উদ্যোগে প্রথম দিনেই ধাক্কা খায় প্রশাসন। জায়গায় জায়গায় চলে বিক্ষোভ, অবরোধ। এই আবহে মণিপুরে শান্তি ফেরানোর জন্য দফায় দফায় কুকি নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে প্রশাসনের। বৃহস্পতিবারও নয়াদিল্লিতে কুকি গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে কেন্দ্রের।
    ওই বৈঠকের পরে সরকারের সঙ্গে একটি সমঝোতায় আসতে রাজি হয়েছে কুকি গোষ্ঠী। ওই সমঝোতা অনুসারে, ২ নম্বর জাতীয় সড়ক সাধারণ মানুষ এবং অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণে কোনও বাধা দেবে না কুকি গোষ্ঠী।