মণিপুরে কুকি-নাগা উত্তেজনা, আগুনে পুড়ল বাড়ি

0
91
ছবি সৌজন্যে : এক্স
মণিপুরের কাংপোকপিতে ফের নাগা এবং কুকি জনজাতির মধ্যে সম্প্রতি অশান্তি ছড়িয়েছে। চলতি মাসে বেশ কয়েক দফা উত্তেজনা ছড়িয়েছে দুই গোষ্ঠীর মধ্যে।
২৬ জানুয়ারি তা চরম আকার নেয়। কুকি জনজাতির বেশি কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেন নাগা বিদ্রোহীরা। তার পর থেকে এখনও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার বৈঠকে বসে দুই জনগোষ্ঠীর শীর্ষ সংগঠন।
ইউনাইটেড নাগা কাউন্সিল এবং কুকি ইনপি মণিপুর-এর শীর্ষনেতারা আলোচনায় বসেন চুরাচাঁদপুরে। নাগা জনগোষ্ঠীর দুই বিধায়ক ডিঙাংলুং গ্যাংমেই বিজেপি এবং আওয়াংবো নিউমাই নাগা পিপল্‌স ফ্রন্ট-এর উদ্যোগেই এই বৈঠক হয় বলে জানা যাচ্ছে। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে সকল সম্প্রদায়কে শান্তি বজায় রাখার অনুরোধ করেছে ইউএনসি এবং কেআইএম।