গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ভারী তুষারপাতে বিপর্যস্ত হিমাচল

    ভারী তুষারপাতে বিপর্যস্ত হিমাচল

    0
    161
    ছবি সৌজন্যে : এক্স

    ভারী তুষারপাতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অংশ। তার জেরে আটকে পড়েছেন বহু পর্যটক। শুধু কুলুর রাস্তাতেই পাঁচ হাজার পর্যটক আটকে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

    তাঁদের অনেককেই উদ্ধার করা হয়েছে। তুষারপাতের কারণে কুলুতে যান চলাচল থমকে গিয়েছে। রাস্তা থেকে বরফ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। হিমাচলের অন্য জেলাগুলির অবস্থাও একই রকম। তুষারপাতের পাশাপাশি শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে উত্তর ভারতের একাংশে। কুলু পুলিশের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার নতুন করে তুষারপাতের কারণে হাজারের বেশি গাড়ি সোলাং নালার রাস্তায় আটকে পড়েছিল। তার মধ্যে বেশিরভাগই ছিল পর্যটকদের গাড়ি। অন্তত পাঁচ হাজার পর্যটক সোলাং নালায় আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। কুলুতে ভারী তুষারপাত চলবে বলে জানিয়েছে মৌসম ভবন। সেই সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। প্রবল ঠান্ডার হাত থেকে আপাতত নিস্তার পাওয়ার কোনও সম্ভাবনা নেই। লাহুল-স্পিতি, চম্বা, কাংরা, শিমলার মতো হিমাচলের অন্য জেলাগুলিতেও বৃষ্টি এবং তুষারপাত চলছে।

    আগামী কয়েকদিনে সমতলেও শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। এই পরিস্থিতিতে পর্যটকদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন এবং মৌসম ভবন।