গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment কুমার শানুর আত্মহত্যার চেষ্টা !

    কুমার শানুর আত্মহত্যার চেষ্টা !

    0
    163
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ক্যারিয়ারের শুরুতেই পরকীয়ায় নাম জড়ায় সংগীতশিল্পী কুমার শানুর। এদিকে শিল্পীর প্রেমিকা অভিনেত্রী কুনিকা সদানন্দও সেই সম্পর্কের কথা অকপটে স্বীকার করে নেন। তাদের ছ’ বছরের সম্পর্ক বিবাহ বহির্ভূত হলেও তাতে আপত্তি নেই তার।

    কুমার শানুকে একেবারে স্বামীর চোখেই দেখেন কুনিকা।সম্প্রতি কুনিকা এক সাক্ষাৎকারে দাবি করেছেন, গায়ক অসুখী দাম্পত্য সম্পর্কে ছিলেন। গায়কের স্ত্রী রীতা ভট্টাচার্যর, শানুর ওপর মানসিক নির্যাতন চালাতেন। আর এর জেরেই ডিপ্রেশনে চলে যান।পুরোনো ঘটনা শেয়ার করে কুনিকা দাবি করেছেন, একদিন তাঁরা একসাথে ডিনার করছিলেন, এবং শানু মদের ঘোরে ছিলেন। তিনি কাঁদতে শুরু করেন এবং হোটেলের জানালা থেকে লাফ দিতে চান। তিনি গভীরভাবে হতাশাগ্রস্ত ছিলেন। কুনিকার বোন, ভাগ্নে এবং তিনি তাকে ধরে রেখেছিলেন।কুনিকা বলেছেন, তিনি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন কারণ তিনি সত্যিই কষ্ট পাচ্ছিলেন। তিনি বিয়ে ভাঙতে চাননি বা সন্তানদের ছেড়ে যেতে চাননি।

    কুমার শানুকে শান্ত করার পর তিনি তাকে তার সন্তান ও কাজের প্রতি তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলেন। কুনিকা মনে করেন, ওই মুহূর্তটি তাঁদের আরও কাছাকাছি নিয়ে এসেছিল। এরপর কুমার শানু ফিরে এসে তাঁর পাশের একটি ফ্ল্যাটে চলে আসেন। এভাবেই সম্পর্কের শুরু।