একুশের উদযাপন নিয়ে দড়ি টানাটানির মধ্যে ধর্মতলায় কুণাল-দোলা

0
20
ছবি সৌজন্যে : নিজস্ব

একুশে জুলাই উদযাপন নিয়ে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের দড়ি টানাটানির মধ্যেই ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ তৈরির জন্য ফিতে নিয়ে মাপামাপি করেছেন দোলা সেন, কুণাল ঘোষরা।

ইতিমধ্যে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে। কালীঘাট তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে তাদের নাম ও প্রতীক নিয়ে জালিয়াতি চলছে। ইতিমধ্যে কালীঘাট তৃণমূলের তরফে নিউটাউন, কালীঘাট, প্রগতি ময়দান এবং সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও ঋতব্রতদের তরফে দাবি করা হয়েছে তারাই আসল তৃণমূল। সেকথা নির্বাচন কমিশনেও জানিয়েছে।

এসবের মধ্যেই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে হাতে হাজির হয়েছেন কুণাল ঘোষ, দোলা সেনরা। মঞ্চ তৈরির জন্য মাপামাপি করেন। সরাসরি বার্তা দিয়েছেন তাদের একুশের কর্মসূচি করতে কেউ আটকাতে পারবে না।