দোষ থাকলে কেন গ্রেফতার নয় ফিরহাদ, প্রশ্ন কুণাল-মহুয়ার 

0
19
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
তারাতলাকাণ্ডে সত্যিই যদি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের দোষ থাকে তবে তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না। প্রশ্ন তুলেছেন কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, সাংসদ মহুয়া মৈত্র।
তারাতলার ঘটনায় নিয়ে বিধানসভায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় নথি দেখিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন জানুয়ারি মাসে এই বিল্ডিংয়ের অনুমোদন দেওয়া হয়েছিল। এরপরেই সাংবাদিক বৈঠকে বেলেঘাটার বিধায়ক বলেছেন মুখ্যমন্ত্রী বিধানসভায় যাদের যাদের নাম বলেছেন তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। প্রাক্তন মেয়রের দোষ থাকলে তাঁকেও গ্রেফতার করা হোক। তাঁর কথায় শুধু সামনের কয়েকজনকে গ্রেফতার করা হল আর বড় নাম শুধু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে সেটা যেন না হয়। কার্যত একই কথা বলেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি বলেছেন ছোট থেকে ছোট একটা পঞ্চায়েতের সদস্যকে সামান্য কারণে গ্রেফতার করা হচ্ছে।
উজ্জ্বল বিশ্বাসের মত একজন সিনিয়র নেতাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তারাতলায় এতজনের মৃত্যুর পরেও কোনও প্রাক্তন মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।