
নিজেদের দলের সমীক্ষাতেই ৭৮-এ আটকে গিয়েছে। বিজেপির নাম না করেই খোঁচা দিয়েছে তৃণমূল। দলের নেতা তথা তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বলেছেন নিজেদের করা অভ্যন্তরীণ সমীক্ষাতেই হারের গন্ধ পেয়ে গিয়েছে।
গোপন নথির প্রসঙ্গ টেনে কুণাল ঘোষ জানিয়েছেন কোনও অবস্থাতেই ৭৮-র বেশি আসন পাবে না। শনিবার সাংবাদিক বৈঠক থেকে বিজেপির নাম না করে কুণাল ঘোষ বলেছেন ওই দলের কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের ২৯৪ আসনে সমীক্ষা চালিয়েছে।
সেই সমীক্ষার ফল এখন দলের নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। নিজেরাও জানে না ওরা ২ অঙ্গের সংখ্যা পেরতে পারবে কিনা।








