ফিরহাদের সঙ্গে কুনকি হাতির তুলনা টানলেন কুণাল

0
22
ছবি সৌজন্যে : নিজস্ব

ফিরহাদ হাকিমের গ্রেফতারি নিয়ে ফের সরব হয়েছেন কুণাল ঘোষ। টাইমলাইন বেধে বেলেঘাটার বিধায়ক বলেছেন গ্রেফতার হলে ভাল না হলে মনে করবেন কুনকি হাতির মত ব্যবহার করা হচ্ছে।

যদি এখনি গ্রেফতার করা হয় তা হলে বুঝতে হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক দেখিয়েছেন। কিন্তু যদি দেখা যায় ফিরহাদ হাকিম গ্রেফতার হচ্ছে না, তাহলে বুঝতে হবে মুখ্যমন্ত্রী রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন। সেক্ষেত্রে বুঝতে হবে কুনকি হাতির মত ব্যবহার করা হচ্ছে। তারাতলায় বিতর্কিত বিল্ডিংয়ে প্ল্যানে ফিরহাদ হাকিমের সই রয়েছে বলে বিধানসভায় নথি দেখিয়ে দাবি করেছিলেন।

সেই প্রসঙ্গ টেনেই সরব হয়েছেন বেলেঘাটার বিধায়ক। এরইমধ্যে তারাতলা থানায় ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।