
কালীগঞ্জের সভা থেকে কুণাল ঘোষকে অশালীন ভাষায় আক্রমণ করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এটাই সিপিএমের কালচার, পাল্টা খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ।
শনিবার কালীগঞ্জে তমান্নার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। এরপর সেখানে সভামঞ্চ থেকে তৃণমূলকে আক্রমণ করেন তিনি।
মঞ্চ থেকেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন মীনাক্ষী মুখোপাধ্যায়। পাল্টা আক্রমণ করে কুণাল ঘোষ বলেছেন সিপিএম দীর্ঘদিন মা-বোনেদের ওপর অত্যাচার চালিয়েছেন। তার মুখে তো এধরণের মন্তব্য স্বাভাবিক।
