সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গে আইনজীবী কুণাল 

0
103
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে আর সওয়াল করতে দেখা যাবে না আইনজীবী আস্থা শর্মাকে। তার বদলে এ বার সেই দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল মিমানিকে।
বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমতিক্রমেই শীর্ষ আদালতে অ্যাডভোকেট অন রেকর্ড পরিবর্তন করা হয়েছে। এত দিন আস্থাকেই রাজ্যের হয়ে বিভিন্ন মামলায় সওয়াল করতে দেখা গিয়েছে সুপ্রিম কোর্টে। সম্প্রতি আর জি কর মামলাতেও প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্যের হয়ে সওয়াল করেছেন আস্থা। তবে কেন আস্থাকে সরানো হল, তা এখনও স্পষ্ট নয়। রাজ্য সরকারও এ ব্যাপারে কোনও ব্যাখ্যা দেয়নি।
রাজ্যের নতুন আইনজীবী কুণালের এই পেশাতে ১১ বছরেরও বেশি কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের হয়ে সওয়াল করেছেন দেশের নানান আদালতে।