শিন্ডের পর অর্থমন্ত্রীকে নিয়ে রসিকতা কুণাল কামরার

0
179
ছবি সৌজন্যে : এক্স
রাজনৈতিক ব্যঙ্গ-কৌতুকশিল্পী কণাল কামরার বেপরোয়া মনোভাবকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে দমানো যাচ্ছে না। বুধবার মুম্বই পুলিশ আর একপ্রস্থ তলবি বার্তা পাঠালেও এদিনই কণাল ফের একটি প্যারোডি ভিডিও ছেড়েছেন।
শ্রীদেবী অভিনীত জনপ্রিয় গান হাওয়া-হাওয়াই এর প্যারেডিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে কটাক্ষ করে কামরা লিখেছেন, আপকা ট্যাক্স কা পইসা হো রহা হরয় হাওয়া হাওয়াই। দেশের যান নিয়ন্ত্রণে ব্যর্থতা ও সেত ভেঙে পড় নিয়ে তাঁর প্যারোডির অংশ নিয়ে লিখেছেন, ট্রাফিক বড়ানে ইয়ে হ্যায় আয়ি, ব্রিজেস গিরানে ইয়ে হ্যায় আয়ি, কহতে হ্যায় ইসকো তানাশাহি।
এদিকে মুম্বই পুলিশ বুধবার ফের তলবি নোটিসে এক সপ্তাহ সময় চান কামরা। কিন্তু মম্বই পুলিশ সেই আর্জি নাকচ করে দিয়েছে।