গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata ফের বিদ্রোহী কুণাল, ইঙ্গিত এক্স পোস্টে  

    ফের বিদ্রোহী কুণাল, ইঙ্গিত এক্স পোস্টে  

    0
    152
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দশমী কাটতেই ফের বিদ্রোহের সুর কুণাল ঘোষের গলায়। কুণালের পোস্ট এবং বক্তব্য ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। এক্স পোস্টে কুণাল ঘোষ লিখেছেন, প্রচণ্ড শক্তিশালী কেউ তাঁকে পছন্দ না করলে তিনিও তাঁকে পছন্দ করেন না।
    পুরু হতে ভালোবাসেন, আলেকজান্ডার নয়। কুণাল ঘোষের আরও মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে দিদি-ভাইয়ের সম্পর্ক, তাতে কিছু লোকের গাত্রদাহ হয়েছিল। ল্যাজে আগুন দিলে তিনি হনুমান হিসেবে পারফর্ম করবেন। কর্মীরা কেন নেতাদের ওপর নজর রাখবে না, প্রশ্ন কুণালের।
    কোনও ইস্যুতে কাকে পাওয়া যায়, কাকে পাওয়া যায় না। একের পর এক মন্তব্যে জল্পনা বাড়িয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এমন একজন প্লেয়ার খেলছে, যে তৃণমূলের টিমের, কিন্তু স্ট্রোকগুলি কি পক্ষে যাচ্ছে, মনে হচ্ছে না।