গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Purulia আদালতের নির্দেশের পরেও রেল অবরোধে অনড় কুড়মিরা

    আদালতের নির্দেশের পরেও রেল অবরোধে অনড় কুড়মিরা

    0
    123
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আদিবাসী স্বীকৃতির দাবিতে পুজোর মুখে রেল টেকা আন্দোলনের ওপর হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করলেও রেল অবরোধ আন্দোলনে অনড় কুড়মিরা। কুড়মি সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সঞ্জয় মাহাত, রাজ্য যুব সভাপতি পরিমল মাহাতদের দাবি প্রায় ৬ মাস আগে কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল।
    চিঠি দিয়ে ২০ সেপ্টেম্বর থেকে রেল টেকা করার কথা জানানো হয়েছিল সমস্ত দফতরে। সরকার এই আন্দোলন থেকে কুড়মিদের বিরত করতে চাইলে আগেই আলোচনা করতে পারত। তা না করে আদালতের রায়কে হাতিয়ার করে আন্দোলনকারীদের ভয় দেখাচ্ছে প্রশাসন। আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবিতে দীর্ঘদিন লড়াই আন্দোলন চালিয়ে আসছেন জঙ্গলমহলের কুড়মি সম্প্রদায়ের মানুষজন।
    তাঁদের দাবি ১৯৩১ সালে জনগণনা পর্যন্ত তাঁদের প্রিমিটিভ ট্রাইব হিসেবে উল্লেখ করা হলেও স্বাধীনতার পরবর্তীতে তাদের আদিবাসী স্বীকৃতি হারিয়ে যায়। সেই স্বীকৃতি ফেরানোর দাবিতেই এই আন্দোলন বলে জানিয়েছেন তাঁরা।