
ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অসুস্থতার কারণে ইতিমধ্যে অনুশীলন মিস করেছেন ফরাসি ফরোয়ার্ড।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচের মধ্যে দিয়েই রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো যাত্রা শুরু করবেন। কিন্তু প্রথম ম্যাচেই একাধিক নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হতে পারে তাকে।এই বিষয়ে আলোনসো বলেছেন, কিলিয়ান এমবাপ্পে সকালে কিছুটা ভালো অনুভব করছে। কিন্তু গরম খুব বেশি, তাই তাকে বিশ্রামে রাখা হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করবেন।এছাড়া নিয়মিত একাদশের অ্যান্টোনিও রুডিগার এবং এদুয়ার্দো কামাভিঙ্গাকেও পাচ্ছে না রিয়াল।আলোনসো বলেছেন, রুডিগার পুরো সিজনে দারুণ খেটেছে। এখনো জানেন না তাকে নেওয়া যাবে কি না, তবে সে ভালোভাবে ফিরছে। কামাভিঙ্গাও দ্রুত উন্নতি করছে, কিন্তু এখনও কিছুটা সময় লাগবে।এদিকে,রিয়ালের প্রতিপক্ষ আল হিলাল দলেও এসেছে বড় পরিবর্তন।নতুন কোচ হিসেবে যুক্ত হয়েছেন গত সিজনে ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলা ইতালিয়ান কোচ সিমোন ইনজাগি।
এদিকে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের লিভারপুল থেকে আগমন রাইট-ব্যাক পজিশনে নতুন প্রতিযোগিতা তৈরি করেছে।আলোনসো বলেছেন, দানি কারভাহালের রয়েছে অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব, আর ট্রেন্ট খুবই ফ্লেক্সিবল। দুই জনেই দুর্দান্ত। ট্রেন্টের প্রাথমিক প্রভাব খুবই ইতিবাচক।
