
লা লিগার ট্রফি লড়াইয়ে টিকে থাকার মিশনে ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল বেতিসের বিপক্ষে তারা ১-১ গোলে ড্র করেছে রিয়াল।ওই ম্যাচে শেষদিকে এমবাপে মাঠ থেকে তুলে নেওয়ার সংকেত দেন।৮১ মিনিটে তার পরিবর্তে গনসালো গার্সিয়াকে নামান কোচ আলভারো আরবেলোয়া।
মাঠ ছাড়ার পর এমবাপে সরাসরি ড্রেসিংরুমের দিকে চলে যান।হ্যামস্ট্রিংয়ে সম্ভাব্য চোট পাওয়ায় কিলিয়ান এমবাপেকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। যা ফ্রান্সের বিশ্বকাপ প্রস্তুতির আগে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।চলতি সিজনে ফরাসি এই ফরোয়ার্ডের বারবার বা’ হাঁটুতে সমস্যা হওয়ার ইতিহাস থাকায়, এই শেষ ইনজুরির ধাক্কাটি খেলোয়াড় এমবাপে এবং তার দেশ উভয়ের জন্যই বিশেষভাবে দুর্ভাগ্যজনক সময়ে এসেছে।রিয়াল মাদ্রিদের প্রধান কোচ আলভারো আরবেলোয়া নিশ্চিত করেছেন, এমবাপে তার বাম হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন এবং ম্যাচের শেষদিকে তাকে বদলি করা হয়। ম্যাচ শেষে আরবেলোয়া বলেছেন, এমবাপে কিছুটা অস্বস্তি অনুভব করেছে। আগামী কয়েকদিনে তার অবস্থার কী হয়, তা পর্যবেক্ষণ করবো।এদিকে,প্রাথমিক মূল্যায়নে হ্যামস্ট্রিংয়ে সম্ভাব্য টানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যার তীব্রতা এবং সেরে ওঠার সময়সীমা নির্ধারণের জন্য আরও পরীক্ষা করা হবে।আসন্ন বিশ্বকাপে ফ্রান্সের হয়ে এমবাপের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা রয়েছে।গত দুই আসরের ফাইনালিস্টরা ১৬ই জুন সেনেগালের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে।








