গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Lifestyle কম ঘুমে হৃদরোগ ও মানসিক অসুস্থতা

    কম ঘুমে হৃদরোগ ও মানসিক অসুস্থতা

    0
    124
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সাধারণত বলা হয় আধুনিক রাতজাগা জীবন নিঃশব্দে মানুষের শরীরকে ক্ষয় করছে। নীরবে ডেকে আনছে নানা শারীরিক অসুস্থতা। অপর্যাপ্ত ঘুম বা ঘুমের অভাব শুধু ক্লান্তির কারণ নয়। এটি ডায়াবেটিস,হৃদরোগ ও মানসিক অসুস্থতার অন্যতম অনুঘটক।

    বিশেষজ্ঞদের মতে, পাঁচ থেকে ছ’ ঘণ্টা ঘুমও আপনার স্বাস্থ্যের জন্য বড় হুমকি হতে পারে।এক পর্যালোচনায় দেখা গেছে, যারা দিনে পাঁচ থেকে ছ’ ঘণ্টা ঘুমান, তাদের প্রিডায়াবেটিস ও টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি। যা পর্যাপ্ত বা সাত থেকে আট ঘণ্টা ঘুমানো ব্যক্তিদের তুলনায় দ্বিগুণ।  শুধু ডায়াবেটিস নয়, প্রতি রাতে সাত ঘণ্টার কম ঘুম উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়ায়। বিশেষ করে চার ঘণ্টা বা তার কম ঘুম হওয়ায় রক্তচাপের সমস্যা দ্বিগুণ হয়। এই ঝুঁকি মহিলা ও তরুণদের মধ্যে আরও বেশি।দীর্ঘমেয়াদি অনিদ্রা হৃদরোগের জন্যও বিপজ্জনক।অন্যদিকে মধ্যবয়সী যারা রাতে ছ’ ঘণ্টার কম ঘুমান, তাদের হৃদরোগের ঝুঁকি প্রায় তিনগুণ বেশি।

    এছাড়া, স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের মধ্যে শ্বাস-প্রশ্বাসের সমস্যাও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।পাশাপাশি,মানসিক স্বাস্থ্যের ওপরও ঘুমের ঘাটতি গুরুতর প্রভাব ফেলে। ২১ থেকে ৩০ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা নিয়মিত অনিদ্রায়