গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National লাদাখ: যোধপুরে এ আটক সোনাম

    লাদাখ: যোধপুরে এ আটক সোনাম

    0
    61
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    লাদাখের পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে কেন্দ্র। কোনওভাবেই যাতে তাঁকে কেন্দ্র করে লাদাখে নতুন করে অশান্তি ছড়াতে না পারে সেটা নিশ্চিত করতে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে লেহ থেকে প্রায় ১৪০০ কিলোমিটার দূরে যোধপুরে।
    এমনটাই খবর প্রশাসন সূত্রে। লাদাখে গণবিক্ষোভের ২ দিন পর শুক্রবার আন্দোলনের প্রধান মুখ পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আন্দোলনকারীদের উসকানি এবং হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করার কথা ছিল সোনামের। সেই সাংবাদিক সম্মেলনের ঠিক পাঁচ মিনিট আগে তিনি গ্রেফতার হন। সূত্রের খবর, গ্রেফতারির পরই সোনমকে লাদাখ থেকে সরিয়ে রাতারাতি নিয়ে যাওয়া হয় লেহ থেকে ১৪০০ কিলোমিটার দূরে রাজস্থানের যোধপুরে।
    সোনামের গ্রেফতারির পর লেহ-তে যাতে অশান্তি না ছড়ায় সেটা নিশ্চিত করতে শহরের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কড়া পুলিশি প্রহরায় রাখা হয়েছে গোটা শহরকে। জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এই আইনে সরকার স্রেফ সন্দেহের বশে সন্দেহভাজনকে দিনের পর দিন আটকে রাখতে পারে। মেলে না জামিনও।