গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National পূর্ণ রাজ্যের দাবিতে বিক্ষোভে উত্তাল লাদাখ

    পূর্ণ রাজ্যের দাবিতে বিক্ষোভে উত্তাল লাদাখ

    0
    80
    ছবি সৌজন্যে : এক্স
    লাদাখকে পুনরায় পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তাল হয়েছে লাদাখের রাজধানী লেহ। বুধবার সকালে লাদাখের লেহ শহরে পুলিশের সঙ্গে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা সংঘর্ষে লিপ্ত হয়।
    পুলিশের ওপর পাথর ছোড়া এবং এমনকি একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। লেহ-এর রাস্তায় শত শত বিক্ষোভকারী নেমে এসেছেন, রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে। তারা তাদের রাজ্যের দাবিতে অনশন ধর্মঘট পালন করছেন এবং সম্পূর্ণ বনধের ডাক দিয়েছেন। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা লেহ-তে বিজেপি অফিসে হামলা চালায়, পুলিশের দিকে পাথর ছুঁড়ে মারে এবং একটি পুলিশের গাড়িও পুড়িয়ে দেয়।
    এর জবাবে, পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল এবং লাঠিচার্জ করে। লাদাখের জনগণের দাবি নিয়ে পুনরায় আলোচনা শুরু করার জন্য কেন্দ্র ৬ অক্টোবর লাদাখ প্রতিনিধিদের সাথে একটি বৈঠকের আহ্বান জানিয়েছে।