মহিষাদলে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু

0
328
ছবি সৌজন্যে : নিজস্ব

চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। জানা গিয়েছে মহিষাদলের অমৃতবেড়িয়া গ্রামে রাতের অন্ধকারে স্থানীয় একটি মন্দিরে চুরি হয়।

গয়না-প্রণামীর বাক্স নিয়ে পালায় ৩ অভিযুক্ত। এরপর প্রণামীর বাক্স ভাঙার আওয়াজে স্থানীয়রা টের পেয়ে ৩ যুবককে তাড়া করে। ধরা পড়ে যায় একজন। এরপরেই অভিযুক্তর হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ পড়ে থাকে ওই যুবক।

পরে মহিষাদল থানার পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।