
শিল্পী লগ্নজিতা চক্রবতীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা মেহবুব মল্লিকের বিরুদ্ধে খুনের চেষ্টার ধাবা দেওয়ায় প্রশ্ন তুলেছেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির।
সোশ্যাল মিডিয়ায় পোস্টে প্রাক্তন আইপিএস লিখেছেন খুনের চেষ্টার মামলা এটা বাড়াবাড়ি অযৌক্তিক। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বাড়াবাড়ি ঘিরেই হয়। বন্ধুরা কী বলেন। পূর্ব মেদিনীপুরের ভগবানপরে অনুষ্ঠানে মেহবুবের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ওঠে।
লগ্নজিতার প্রসঙ্গ টেনে কল্যাণীর সভা থেকে মিঠুন চক্রবর্তী বলেছেন মনে হচ্ছে যেন তিনি বাংলাদেশে রয়েছেন। ওপারে হারমনিয়াম ভাঙা হচ্ছে, এপারে শিল্পীকে গান গাইতে দেওয়া হচ্ছে না।









