ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক

0
14
ছবি সৌজন্যে : নিজস্ব

ক্লাস টুয়েলভের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লেকটাউনের এক গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বারুইপুরকাণ্ডের মধ্যে লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় শোরগোল পড়েছে।

অনিমেষ নাগ নামে ওই শিক্ষক পড়ানোর নামে ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। অভিযোগ সেখানে যাওয়ার পর ছাত্রীকে মাদক মেশানো পানীয় খাওয়ায়। বেহুঁশ হয়ে পড়লে ওই গৃহশিক্ষক ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে পরিবার।

জানা গিয়েছে অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরেই ছাত্রীকে পড়াতেন। সেই সুযোগে বাড়িতে ডেকে পাঠিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।