আরও বেশি দেবে বামেরা, দাবি সেলিমের, শুভেন্দুর ৩ হাজার

0
69
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

আবারও মহিলাদের ৩ হাজার টাকা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। সায়েন্স সিটিতে মহিলা মোর্চার নারী ক্ষমতায়ন কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতা দাবি করেছেন এপ্রিল মাসের শেষে বিজেপির সরকার হলে পয়লা মে ৩ হাজার টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে।

মে মাসে সরকার হলে জুন মাসে ৩ হাজার টাকা ঢুকবে। বিজেপির সংকল্পপত্রে এমনটাই প্রতিশ্রুতি থাকবে। ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। বিজেপিও দাবি করেছে ক্ষমতায় এলে ৩ হাজার টাকা করে দেবে। পিছিয়ে রইল না সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন বামপন্থীরা ক্ষমতায় এলে আরও বেশি দেওয়া হবে। কিভাবে দেবেন তারও ব্যাখ্যা দিয়েছেন মহম্মদ সেলিম।

তিনি বলেছেন দুর্নীতি বন্ধ হবে। ভাণ্ডার নামেও আপত্তি তুলেছেন তিনি বলেছেন দেড়হাজার টাকাকে কি ভাণ্ডার বলা যায়। ভাণ্ডার তো পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্যাটে মিলেছিল, রাজ্যের মন্ত্রীদের ঘর থেকে বেরিয়েছিল। আসলে লুঠ করা ভাণ্ডার থেকে ক্ষুদ্র জরিমানা দেওয়া হচ্ছে।