গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ছাত্রী মৃত্যুর তদন্তে যাদবপুরে লালবাজারের গোয়েন্দা টিম

    ছাত্রী মৃত্যুর তদন্তে যাদবপুরে লালবাজারের গোয়েন্দা টিম

    0
    69
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ছাত্রী মৃত্যুর তদন্তে যাদবপুর ক্যাম্পাসে গিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। পরিবারের অভিযোগের পরেই খুনের মামলা দায়ের হয়।
    দুর্ঘটনা নয়, খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। সোমবার লালবাজারে গিয়েছিলেন মৃত অনামিকা মণ্ডলের বাবা। লালবাজারে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেছেন তিনি। লালবাজারের পর যাদবপুর থানায় এসেছে অনামিকা মণ্ডলের পরিবার। কিভাবে জলে পড়ে গেলেন অনামিকা মণ্ডল, তা জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রকে তলব করেছে পুলিশ।
    মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারীরা। বৃহস্পতিবার রাতের ঘটনায় নতুন সূত্র খুঁজতেই লালবাজারের টিম যাদবপুরে গিয়েছে বলে খবর।