গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home Kolkata হাসপাতালের নিরাপত্তায় একধিক পদক্ষেপ, নির্দেশিকা লালবাজারের

    হাসপাতালের নিরাপত্তায় একধিক পদক্ষেপ, নির্দেশিকা লালবাজারের

    0
    4
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    কলকাতায় সরকারি হাসপাতালে নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপের কথা জানিয়ে নির্দেশিকা দিয়েছে লালবাজার। হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।
    তাতে উল্লেখ রয়েছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়। রোগী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী বা হাসপাতালের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হাসপাতাল চত্বরে কোনও দালাল যাতে প্রবেশ করতে না পারে তাও নিশ্চিত করতে হবে। পুলিশ ছাড়াও হাসপাতালগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার কর্মীরা কে কখন দায়িত্বে রয়েছেন সবকিছুর জন্য নির্দিষ্ট ডিউটি রস্টার মেনটেইন করতে বলা হয়েছে। এছাড়া ভিড় নিয়ন্ত্রণ, সিসিটিভি নজরদারিতে জোর দেওয়া হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য রাত্রিকালীন নিরাপত্তার জোরদার করতে বলা হয়েছে। কদিন আগে এসএসকেএমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তার পরে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ থানাগুলোর সঙ্গে হাসপাতালগুলোর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এবার সেই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করেছে লালবাজার।
    এদিকে পুরুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য আধিকারিকদের ওপর হামলার ঘটনায় দলের চার নেতাকে শো কজ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আপাতত দলীয় কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।