গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International লন্ডনে ‘সামার পার্টি’তে ললিত-বিজয়

    লন্ডনে ‘সামার পার্টি’তে ললিত-বিজয়

    0
    120
    ছবি সৌজন্যে : এক্স

    ভারতের দুই ঋণখেলাপি ললিত মোদি আর বিজয় মালিয়াকে দেখা গিয়েছে,একসঙ্গে গলা মিলিয়ে গান গাইতে। জানা যাচ্ছে,দিনকয়েক আগে লন্ডনে এক বিশাল পার্টিতে দুই পলাতক ঋণখেলাপি হাজির ছিলেন। সেখানকার ভিডিও শেয়ার করেছেন ললিত মোদি নিজেই। তারপর থেকে আবারও প্রশ্ন উঠছে, অবাধে বিচরণ করতে থাকা দুই পলাতককে কেন দেশে ফিরিয়ে এনে বিচারপ্রক্রিয়া শুরু করা হচ্ছে না?

    ইনস্টাগ্রামে ললিতের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, ললিত মোদি গান গাইছেন। সঙ্গে সঙ্গে উঠে এসে সেই গানে গলা মেলালেন বিজয় মালিয়াও। রাতভর সেই পার্টি চলেছে। নাচে-গানে মেতে উঠেছেন অন্তত ৩০০ অতিথি। তাঁদের মধ্যে অন্যতম ক্রিস গেইল। পার্টির শেষে নিজের সই করা ব্যাটও ললিত মোদিকে উপহার দেন ইউনিভার্স বস, ক্রিস গেইল।এই ভিডিও শেয়ার করে দীর্ঘ ক্যাপশনে আইপিএলের প্রাক্তন চেয়ারপার্সন লিখেছেন, প্রত্যেক বছরের মতোই তাঁর বাড়িতে সামার পার্টির আয়োজন করেছিলেন।

    অন্তত ৩১০ জন অতিথি এসেছিলেন। যাঁরা অনেক দূর থেকে শুধু এই পার্টির জন্যই এসেছেন। সারারাত ধরে থেকে নিজের গল্প শোনানোর জন্য ধন্যবাদ ক্রিস গেইলকে।সঙ্গে রসিকতা করে ললিতের মন্তব্য, তিনি জানেন এই ভিডিওটা বেশ বিতর্কিত। অবশ্য,তিনি তো বিতর্কটাই সবচেয়ে ভালো করেন। বিজয় মালিয়াকে এই পোস্টে ট্যাগও করেছেন ললিত মোদি।